সবার খোঁজ রাখা সম্ভব নয়
তবে আমরা অফিসাররা অনিয়ম করি না
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে শিমরাইল মোড়ে দায়িত্বরত এক কনস্টেবল বলেন আমরা হয়তো পেটের দায়ে কিছু বকশিশ নিই
কিন্তু দিনশেষে যে কর্মকর্তারা আমাদের সঙ্গে হিসাব করতে বসেন তাঁদের তো কিছু হয় না
পত্রিকায় লিখলে আমাদের শাস্তি হবে
তাঁদের কিছুই হবে না
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে শনিবার কাঁচপুর হাইওয়ে থানায় গিয়ে দেখা যায় যানবাহন ছাড়িয়ে নিতে সেখানে ভিড় জমিয়েছেন ৭০ থেকে ৭৫ জন চালক
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুল হক প্রকাশ্যে টাকা নিয়ে যানবাহন ছেড়ে দিচ্ছেন
এ টাকার ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন যানবাহনের চালকেরা এ টাকা আমার কাছে জমা রেখেছিলেন
মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি সম্পর্কে মজিবুল হক বলেন রাস্তায় গিয়ে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে সব খবর আমার একার পক্ষে রাখা সম্ভব নয়
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান প্রথম আলোকে বলেন দলের কোনো সদস্য চাঁদাবাজি করছে না
কিছু পরিবহন শ্রমিক এবং সন্ত্রাসী দলের নাম ভাঙিয়ে এ কাজ করছে বলে আমরা শুনেছি
সার্বিক বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার এসপি বিশ্বাস আফজাল হোসেন প্রথম আলোকে বলেন পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত—এমন প্রমাণসহ পত্রিকায় খবর প্রকাশিত হলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
মনীষার সুখ
এই কদিন আগে ইউরোপে দারুণ একটা মধুচন্দ্রিমা কাটিয়ে এলেন
ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি—ঘোরা হয়েছে তিনটি দেশই
ফাঁকে পালন করে এসেছেন স্টুটগার্ট চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও
সব মিলিয়ে মনীষার দিনকাল যাচ্ছে দারুণ
প্যারিস সব সময়ই আমার প্রিয়তম শহর
আর সম্রাটের স্বামী সঙ্গে প্যারিস ঘুরতে পারাটা ছিল স্বপ্নের চেয়েও বেশি কিছু
বলেছেন মনীষা
বিয়ের পর জীবনে পরিবর্তন আসেই
মনীষার বেলায়ও ব্যতিক্রম ঘটেনি
এখন মনীষার কাছে চলচ্চিত্র বা ক্যারিয়ার নয় বিয়েটা সফল করে তোলাই সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে
গত জুন মাসে কাঠমান্ডুতে বিয়ে হয় সম্রাট দাহাল ও মনীষা কৈরালার
ওয়েবসাইট
ফ্রান্সকে নিয়ে মালুদার সত্যোপলব্ধি
বিশ্বকাপের কলঙ্কিত অধ্যায়কে পেছনে ফেলে ফ্রান্স ফুটবলে শুভ্র ভাবমূর্তি ফিরিয়ে দেবেন বলেই দায়িত্ব নিয়েছেন ৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লরাঁ ব্লাঁ
কিন্তু পথে নেমেই ধাক্কা
নতুন কোচ ব্লাঁর নেতৃত্বে ফ্রান্স দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতেই
নরওয়ের কাছে হারের পর গত শুক্রবার ইউরো বাছাইপর্বও তারা শুরু করল বেলারুশের কাছে হেরে
ঘরের মাঠে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৮ নম্বর দল বেলারুশের কাছে পরাজয়ে দেশবাসী ভীষণ হতাশ
হতাশ ফ্রান্সের খেলোয়াড়েরা
হতাশ অধিনায়ক ফ্লোরেন্ত মালুদাও
কিন্তু অধিনায়ক হিসেবে তিনি এটা বুঝতে পারছেন এই যন্ত্রণা যত দ্রুত সম্ভব ভুলে যাওয়াই মঙ্গল
বেলারুশের কাছে পরাজয়ে ইউরো বাছাইপর্ব উতরানোর পথটা কঠিন হয়ে গেছে
এই কঠিন পথ পাড়ি দিতে নতুন উদ্যমে পুনর্গঠিত হওয়াই একমাত্র পথ
মালুদা তাই বলছেন ফ্রান্সের খেলোয়াড়দের অবশ্যই পরাজয়ের ঘৃণা ঝেড়ে ফেলে এককাট্টা হতে হবে
শুধু বেলারুশের ম্যাচ নয় ফ্রান্সের সাম্প্রতিক পারফরম্যান্সেই হতাশ নতুন অধিনায়ক ফিফা র‌্যাঙ্কিংই বলছে ব্যর্থতার গল্প
আমরা বিশ্বের ২১ নম্বর দল! আমরা নামছি এবং খুবই হতাশাজনক পারফরম্যান্স করছি
ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার ও বর্তমানে উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছেন ফ্রান্স দলে বর্তমানে খেলোয়াড়দের মধ্যে সমন্বয় নেই নেই মানসম্পন্ন খেলোয়াড়
মালুদাও একমত
ফ্রান্স দল এখন তারকাশূন্য!
আগের বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে
একেবারেই কলঙ্কিত বিদায় স্ট্রাইকার নিকোলাস আনেলকা কোচকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বহিষ্কৃত হয়েছেন পরে তাঁর খেলোয়াড়েরা করেছেন বিদ্রোহ
এমন পতনের ধারায় নরওয়ে ও সর্বশেষ বেলারুশের কাছে হার
সেই ১৯৩৭ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে হারল ফ্রান্স
তবে মালুদাদের এই শোক নিয়ে পড়ে থাকলে চলছে না
কারণ আজ বাদে কালই আবার ইউরো বাছাইয়ে নামতে হচ্ছে তাদের
প্রতিপক্ষ ডি গ্রুপের অন্যতম সেরা দল বসনিয়া-হার্জেগোভিনা
একে তো কঠিন প্রতিপক্ষ তার ওপর ফ্রান্সকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে গিয়ে
উচ্চাশায় বুক বাঁধতে পারছেন না কোচ ব্লাঁ
তবে একটা স্বস্তির সংবাদ আছে
বেলারুশ ম্যাচ মিস করলেও কোচ চাইলে কাল মাঠে নামাতে পারবেন করিম বেনজেমা সামির নাসরি জিমি ব্রায়ান্ড লুইস সাহাদের
এএফপি
এখানেও ফেদেরার-সোদারলিং
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের আসল উত্তেজনাটা নাকি অঘটন শুরু হলে! পাঁচ দিন প্রায় সরল হাঁটার পর অবশেষে ষষ্ঠ দিনে এসে ইউএস ওপেনের গায়ে লাগল অঘটনের আঁচড়
পরশু সেই অঘটনের আঁচড়ে নীল চতুর্থ বাছাই ইয়েলেনা জাঙ্কোভিচ
২০০৮ ইউএস ওপেনের রানারআপ এবং সাবেক ১ নম্বর জাঙ্কোভিচের যাত্রা তৃতীয় রাউন্ডেই থামিয়ে দিয়েছেন কাইয়া কানেপি
৬-২ ৭-৬ ৭-১ গেমে জিতে এস্তোনিয়ার ৩১তম র‌্যাঙ্কধারী কানেপি প্রথমবার পা রাখলেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে
দিনের বাকি ম্যাচগুলোর হয়েছে প্রত্যাশিত সমাপ্তি
রজার ফেদেরার নোভাক জোকোভিচ রবিন সোদারলিং মহিলা এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি মারিয়া শারাপোভা সভেৎলানা কুজনেৎসভা—অঘটনকে দূরত্বে রেখেই পেরিয়েছেন তৃতীয় রাউন্ডের বাধা
সেরেনার অনুপস্থিতি ওজনিয়াকিকে ইউএস ওপেনে নামিয়েছে শীর্ষ বাছাইয়ের খেতাব পরিয়ে
শীর্ষ বাছাইয়ের মর্যাদাটা কোর্টেও দিয়ে যাচ্ছেন ড্যানিশ-কন্যা
প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় রাউন্ডেও জিতেছেন সহজে তাইওয়ানের চ্যান ইয়ং-জানকে হারিয়েছেন ৬-১ ৬-০ গেমে
তিন ম্যাচে মাত্র তিনটি গেমে হার চতুর্থ রাউন্ডে ওঠার পথে ১৯৭৬ সালের পর ইউএস ওপেনে এটাই সেরা পারফরম্যান্স
১৯৭৬ সালে তিন ম্যাচে গ্রেট ক্রিস এভার্ট হেরেছিলেন দুটি গেম
শুধু ইউএস ওপেনেই নয় ১৯৯৪ সালের পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই প্রথম তিন ম্যাচে এটা সেরা পারফরম্যান্স
তবে এই সহজ যাত্রার পরও ওজনিয়াকির চোখে-মুখে দুশ্চিন্তার ভাঁজ
চতুর্থ রাউন্ডেই যে দেখা হয়ে যাচ্ছে ২০০৬ ইউএস ওপেন চ্যাম্পিয়ন শারাপোভার সঙ্গে! কঠিন এই দ্বৈরথে নামার আগে শারাপোভা এবারের ইউএস ওপেনের মার্কিন বিস্ময় বিয়াত্রিস ক্যাপ্রাকে স্রেফ উড়িয়ে দিয়ে এসেছেন তৃতীয় রাউন্ডে জয় ৬-০ ৬-০ গেমে
আজ সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে ওজনিয়াকি-শারাপোভা দুজনেই বেশ সতর্ক
দুজনেই প্রতিপক্ষকে সমীহ করছেন
ওজনিয়াকি বলেছেন সে অসাধারণ খেলোয়াড়
কাছেই কঠিন ম্যাচ আসছে
দেখি সোমবার কী ঘটে
একই সুর রুশ তারকার কণ্ঠেও এটা হবে কঠিন এক ম্যাচ
আমি তাকিয়ে আছি সামনের দিকে
ব্যক্তিগত দ্বৈরথের উত্তেজনা একটু একটু টের পেতে শুরু করেছেন রজার ফেদেরার ও সুইডিশ রবিন সোদারলিংও
ড্রয়ের পরই জানান ফেদেরার-সোদারলিংকের দেখা হবে কোয়ার্টার ফাইনালে
সেই পথে পরশু আরেক ধাপ এগিয়েছেন দুজনেই
ফেদেরার ফ্রান্সের পল অঁরি ম্যাথিউকে হারিয়েছেন ৬-৪ ৬-৩ ৬-৩ গেমে এবং হল্যান্ডের থিয়েমো দে বাকেরের বিপক্ষে ৬-২ ৬-৩ ৬-৩ গেমে জিতেছেন সোদারলিং
জোকোভিচ যুক্তরাষ্ট্রের জেমস ব্লেককে ৬-১ ৭-৬ ৭-৪ ৬-৩ গেমে ২০০৪ সালের চ্যাম্পিয়ন কুজনেৎসভা স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়েছেন ৬-৩ ৬-৪ গেমে
ইসরায়েলের শাহার পিরকে ৭-৬ ৭-৩ ৬-৩ গেমে হারিয়ে প্রথম তারকা হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস
এএফপি
সুন্দর ম্যাচের আশায় বুয়েনস এইরেস
লিওনেল মেসি বলছেন দেখার মতো খেলা হবে
আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তাও বলছেন ফলাফল যা-ই হোক দুর্দান্ত ফুটবল হবে
এবার এই সুরে সুর মেলালেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসোও
বুয়েনস এইরেসে আগামীকাল রাতে অনুষ্ঠেয় আর্জেন্টিনা-স্পেন ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদটা আরও একটু উঁচুতে উঠে দাঁড়াল এতে
স্পেন বিশ্বকাপ জিতেছে কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি
এ বিবেচনায় লড়াইটা স্পেনের পক্ষে একতরফা হওয়ার কথা
কিন্তু ফুটবল সৌন্দর্যপিপাসুরা খুব ভালো করেই জানেন বিশ্বকাপের ফলটা শেষ কথা নয়
বিশ্বের অন্যতম সুন্দর ফুটবল খেলা দুটি দেশের মুখোমুখি লড়াইয়ে অতীত ফলাফল খুব গুরুত্বপূর্ণ হতে পারে না
এই কথাটাই ম্যাচের আগে বারবার মনে করিয়ে দিতে চাইলেন দেল বস্ক
তিনি বলছেন আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে তাঁদের খেলার ধরনের মিল থাকাতেই ম্যাচটা দুর্দান্ত হবে
আর্জেন্টিনার সঙ্গে সর্বশেষ সাক্ষাতে ২-১ গোলে জিতেছিল স্পেন
সেই ম্যাচের কথা মনে করিয়ে দিলেন দেল বস্ক সর্বশেষ ম্যাচটা দারুণ হয়েছিল কঠিন লড়াই হয়েছিল
আমাদের ওই মনোভাবটা ত্যাগ করা উচিত হবে না
আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল
ওদের ফুটবলাররা খুবই লড়াকু আর মানও ওদের ভালো
